চার দিনে চারবার সুন্দরবনে দেখা মিললো বাঘের, আশঙ্কায় বনদপ্তর - The News Lion

চার দিনে চারবার সুন্দরবনে দেখা মিললো বাঘের, আশঙ্কায় বনদপ্তর




দি নিউজ লায়ন ;  সুন্দরবনের নজিরবিহীন ঘটনা চলতি সপ্তাহের ৪ দিনে চারবার বাঘের দেখা পেলেন পর্যটকরা। সোমবার পীরখালি, মঙ্গলবার সুধন্যখালি, বুধবার সজনেখালি, বৃহস্পতিবার ফের পীরখালি- পরপর চারদিনে চারবার সুন্দরবনে রয়্যালবেঙ্গল দর্শন। এই নিয়ে শুধু জানুয়ারি মাসেই সপ্তমবার বাঘের দেখা পেলেন পর্যটকেরা। 


সুন্দরবনের শেষ কবে এই ঘটনা ঘটেছে তার চেষ্টা করেও মনে করতে পারছেন না বনদপ্তর আধিকারিকরা থেকে স্থানীয় গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে ১০ জনের একটি পর্যটক দল বৃহস্পতিবার সুন্দরবন ভ্রমণে এসেছিলেন। তারা যখন নদী পথে ভ্রমণ করছিলেন তখন পীরখালি জঙ্গলের কাছে দেখা মেলে রয়‍্যাল বেঙ্গলের। জঙ্গল থেকে বেরিয়ে বাঘ নদী সাঁতরে জঙ্গলের অন্য প্রান্তে চলে যায় প্রায় ১০ মিনিট ধরে বাড়ি গিয়ে দেখা যায় বলে দাবি পর্যটকদের।


ঘনঘন দক্ষিণরায়ের দর্শন যে মোটেই স্বাভাবিক নয় তা এবার মেনে নিচ্ছেন বনদপ্তরের আধিকারিকরাও। তাদের আশঙ্কা খুব সম্ভবত লোকালয়ের দিকে যেতে চাইছে বাঘ। গত মার্চ থেকে ধরলে চল্লিশের কাছাকাছি মৎস্যজীবী বাঘের হামলায় নিহত হয়েছেন। বনদপ্তরের আশঙ্কা, সুন্দরবনের জঙ্গলে একাধিক রয়েলবেঙ্গল ম‍্যান-ইটারে পরিণত হয়েছে। তাই তারা জঙ্গল ছেড়ে লোকালয়ের দিকে যাওয়ার চেষ্টা করছে। 


সুন্দরবনের জঙ্গলে বাঘের খাবারে কোন ঘাটতি ঘটেছে কিনা সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন তারা। যদিও সুন্দরবন বিশেষজ্ঞদের অন্য একটি অংশের মতে দীর্ঘদিন শীত যাপনের পর অনেক সময় বাঘ পথ ভুল করে। সেই হিসেবে বাঘ জঙ্গল থেকে বের হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা দরকার। সব মিলিয়ে ঘনঘন বাঘের দেখা মেলায় একদিকে যখন পর্যটকেরা উৎসাহিত আনন্দিত, পর্যটন ব্যবসায়ীরা স্বস্তিতে। 


তখন বনদপ্তর থেকে রয়‍্যালবেঙ্গল বিশেষজ্ঞদের অনেকেই বলছেন পরিস্থিতি মোটেই সুখকর নয়। জঙ্গল ছেড়ে কেন বাঘ বেরিয়ে পড়ছে তার সঠিক কারণ অনুসন্ধান করা দরকার। সুন্দরবন মৎস্যজীবী রক্ষা কমিটির সভাপতি শম্ভু সাহা বলেন, সুন্দরবনে পর্যাপ্ত পরিমাণে বাঘেদের খাদ্য নেই বলে মনে হয়। যার জন্য খাবারের সন্ধানে বাঘ বেরিয়ে আসছে। 


বাঘ 'মানুষখেকো' হয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। যার ফলে ছয় থেকে সাত মাসের মধ্যে বাঘের আক্রমণে শিকার হয়েছে একের পর এক মৎস্যজীবী। বিভাগীয় দফতর গুলি এ বিষয়ে নজর না দিলে আগামী দিনে হয়তো আর ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে।এমনকি ঘন ঘন লোকালয়ে বাঘ চলে আসতে পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.